৬০৫৩.আবু উসাঈদ সা'ঈদী (রাদিয়াল্লাহু আনহু)
হতে বর্ণীত। তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম ) বলেছেনঃ ক্বিয়ামতের
দিন তুমি আল্লাহর কাছে ঐ লোককে সব থেকে খারাপ পাবে, যে দু'মুখো । সে এদের সম্মুখে
এক রুপ নিয়ে আসত,
আর ওদের সম্মুখে অন্য রুপে আসত ।
[৩৪৯৪; মুসলিম ৪৪/৪৮, হাঃ২৫২৬,
আহমাদ ১০৭৯৫] ((আ.প্র ৫৬২৩,ই.ফা
৫৫১৯)
আমার কথাঃ সাধারণত আমি দুনিয়াতেও এই ধরনের মানুষদেরকে মোটেও পছন্দ করি না । আশা করি বেশিরভাগ মানুষই এই ধরনের মানুষদের কে পছন্দ করে না । কি দরকার রে ভাই মুখোশ পড়ার ? কি দরকার অন্যের কথা অন্যকে বলে বেড়ানো ? কি আনন্দ এক জনের মনে অন্যের ঘৃণা তৈরী করা ?
খামাখাই এই ধরনের করে নিজের পাপ বাড়াচ্ছি । শুধু আল্লাহ'র কাছেই নয় সাধারণ মানুষের কাছেও নিজের ইজ্জ্বত নিজেই শেষ করছি ।

No comments:
Post a Comment