দুটি নিয়ামত এমন আছে, যে দুটোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। তা হল সুস্থতা আর অবসর। (সহীহ বুখারী ৫৯৭০, ইফা)
এক জন্য বিজ্ঞ লোক এক ইমামের কথা বলছেনঃ আমি উনার প্রতিবেশী ছিলাম । প্রায় ১২ বছর আমার বাসা ছিল উনার বাসার ঠিক উপরে ।সাধারণত আমার রাতে কখনো ঘুম ভাংত না। একদিন রাতে ঘুম ভেঙ্গে যাওয়ায় দেখতে পেলাম উনি রাতে মোমবাতির আলোতে বই পড়ছেন । এমনকি যখন তিনি যাই করতেন উনার বই উনার সাথে থাকত এবং উনি তা থেকে জ্ঞ্যান নিতেন । এবং এটাই মনে হয় একজন মুসলিমের বৈশিষ্ট।
- আমি বলছি না আমাদেরকেও এইরকমই করা উচিত । আমি বলতে চাই প্রত্যেকের নিজের একটা ধরন থাকে। এবং প্রত্যেকের উচিত নিজের ধরনে নিজের কায়দায় নিজের বুদ্ধি দিয়ে নিজের মত করে সময়কে যথাযথ ব্যেবহার করা ।
সবকিছুর পরে এটুকু বলতেই হয়।
আল্লাহ সবকিছু জানেন।
তাই যদি আমার কোন ভুল হয় আল্লাহ যেন আমাকে
ক্ষমা করেন । আমিন।

No comments:
Post a Comment