Tuesday, January 22, 2013

আল্লাহ'র নাম উল্লেখ আছে এমন কিছু মাটিতে পড়ে থাকতে দেখলে কি করা উচিত ?


সকল প্রশংসা আল্লাহর

এক জন প্রশ্ন করলেন মাঝে মাঝে দেখা যায় যে মাটিতে অথবা রাস্তাঘাটে অনেক ধরনের কাগজ পড়ে থাকে যাতে আল্লাহ'র নাম উল্লেখ থাকে । এ বিষয়ে ইসলামের আইন কি বলে ?

উত্তরঃ 

ইসলাম এটাকে অনুমতি দেয়ে না ।কারন এর দ্বারা আল্লাহকে এবং আল্লাহ'র নামকে অসম্মান করা হয়।

যে সব মুসলমান ভাই-বোনেরা ইসলামকে সম্মান করে তাদের এ বিষয়ে কিছু জিনিস লক্ষ রাখা উচিতঃ

১) আল্লাহর নাম উল্লেখ থাকবে এমন কোন কাগজকে অথবা বস্তুকে অসম্মানের সাথে ধরা অথবা ছুড়ে ফেলা অথবা এর উপর বসা উচিত নয় ।

২) সবাইকে এই পরামর্শ দিতে হবে ।

৩) মাটিতে অথবা রাস্তাঘাটে এমন কোন কিছু দেখলে যাতে আল্লাহ'র নাম অথবা কোন হাদিস উল্লেখ আছে তা তুলা এবং সেটাকে জ্বালিয়ে দেয়া অথবা এমন কোন জায়গায় পুঁতে ফেলা যেখানে মানুষজন হাটা-হাটি করে না অথবা কোন ভাল জায়গায় তা সংরক্ষন করা ।

সবকিছুর পরে এটুকু বলতেই হয়।
আল্লাহ সবকিছু জানেন।
তাই যদি আমার কোন ভুল হয় আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন । আমিন।

No comments:

Post a Comment